
সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সৈয়দ বাহাদুর শাহ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী। র্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে অংশ নেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। র্যালি শেষে






