
ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারলে জীবনের মোড় ঘুরে যাবে : অ্যাডভোকেট সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শিক্ষাক্ষেত্রে নারীরা এখন কোনো অংশেই পিছিয়ে নেই। ফলাফলেও মেয়েদের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা তুলনামূলক বেশি। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দেবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের স্বপ্ন এই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়ে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।” নবীন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসি














