জিয়াউর রহমানের মাজার নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঢাকা-১৬ এলাকায় বিক্ষোভ মিছিল

হাসান মাহমুদ, ঢাকা: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সম্পর্কে করা মন্তব্যের প্রতিবাদে রাজধানীর মিরপুরের ঢাকা-১৬ আসনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের মাজার নিয়ে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তারা দাবি করেন, জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধ-পরবর্তী রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের অবদান নিয়ে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকা উচিত। বক্তারা আরও বলেন, ইতিহাস ও

রামিসা হত্যা মামলার রায় ঘোষণা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে আসামি সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্নাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। পরে মামলা রায় পড়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। তিনি বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘর ভাঙচুর

টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোল পেঁচা গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে প্রায় ১৫ জন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফাতেমা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও ৩-৪টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ জানায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোল পেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত

বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি

বৈশ্বিক সংঘাত ও অভ্যন্তরীণ আর্থিক চ্যালেঞ্জের মধ্যে বাড়তে থাকা অর্থনৈতিক চাপ মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার ঢাকায় সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা এ সহায়তার ঘোষণা দেন। এই অর্থ ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় ব্যয় করা হবে, যার লক্ষ্য হলো যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সারা দেশে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা। সফরকালে মাসাতো কান্দা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক সংস্কার এবং বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এডিবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি),

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার লক্ষ্যে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব পাস করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের বিষয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন নিম্নকক্ষের সদস্যরা, যাদের মধ্যে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিরাও রয়েছেন। এর মধ্যে অন্তত চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের পক্ষে সমর্থন দেওয়ার পর মোট ২১৫ ভোট পেয়ে নতুন বিলটি পাস হয়। অন্যদিকে, বিলের বিপক্ষে ভোট পড়েছিল ২০৮টি। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধে জড়ানোর ক্ষমতা কমানোর জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভে এটি চতুর্থ প্রচেষ্টা। তবে, বিল পাস হলেও সেটি বাস্তবায়ন

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো বাংলাদেশ

ইউরোপের মাটিতে ইউরোপেরই কোনো দলের বিপক্ষে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচে সান মারিনোকে হারিয়ে রূপকথার এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, যার জোড়া গোলের ওপর ভর করে মাঠ ছাড়ে থমাস ডুলির শিষ্যরা। সান মারিনোর হয়ে একমাত্র গোলটি শোধ করেন নিকোলাস জাকোপেত্তি। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ডাগআউটে অভিষেক হলো জার্মান কোচ থমাস ডুলির। তিনি শুরুর একাদশে সমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদদের বসিয়ে রাখলেও

বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় প্রেসক্লাবে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার

হাসান মাহমুদ, মাল্টিমিডিয়া রিপোর্টার ঢাকা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আসুন আমরা সচেতন হই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে হিডস্ লিগ্যাল এইডস্, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং জাতীয় নারী সাহিত্য পরিষদ। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং পরিবার থেকে পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে এম নাজিমউদ্দিন আল-আজাদ বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মসউদ মান্নান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত

ছিনতাইকারীর ছুরিকাঘাতের পরও স্কুলে ছুটেছিলেন মা: তৌসিফ

আজ বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মায়ের আত্মত্যাগ ও ভালোবাসার এক শিহরণজাগানিয়া স্মৃতির কথা তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। পাঠকদের জন্য তার সেই আবেগঘন স্মৃতিচারণ তুলে ধরা হলো। তৌসিফ লিখেছেন, ‘১৯৯৮ বা ১৯৯৯ সালের এক শীতের সন্ধ্যা। আমি তখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভে পড়ি। আমার স্কুল ছুটি হতো সন্ধ্যা সাড়ে ৫টায়। আমাকে প্রতিদিন ৫টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের দিকে আমার আব্বু বা খালু স্কুল থেকে নিতে আসত। কিন্তু যেদিনের কথা বলছি সেদিন ৬টা পেরিয়ে গেলেও কেউ আমাকে নিতে আসেনি। স্কুলের সব ছাত্রছাত্রী চলে গেছে আমি একা বসেছিলাম দারোয়ানের রুমে। সেই

চোখের পলকে বাস গেল পদ্মায়, নিয়মের কড়াকড়িতে তীরে বেঁচে রইলেন যাত্রীরা!

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়ার পরও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী। ফেরিতে ওঠার ঠিক আগমুহূর্তে বাসের সব যাত্রীকে নিচে নামিয়ে দেওয়ায় একটুর জন্য এড়ানো গেছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এই অলৌকিক ও স্বস্তির ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া ‘এসবি সুপার ডিলাক্স’ নামের নন-এসি বাসটি উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নদী থেকে টেনে তোলা হয়েছে। দুর্ঘটনায় বাসের চালক মো. ঝন্টু আলী (৪৮) ও হেলপার মো. সাকিব (২১) সামান্য আহত হলে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

বাংলাদেশ ও মালয়েশিয়ার পরিকল্পনাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

হাসান মাহমুদ: বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং মালয়েশিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানার্স (এমআইপি)-এর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় (Knowledge and Experience Sharing) সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানার্সের পক্ষে মালয়েশিয়ার পরিকল্পনা কাঠামো ও নগর উন্নয়ন বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিকল্পনাবিদ জুলিয়ানা বিনতি মাত জাওয়াই, চেয়ারম্যান, এমআইপি ইয়ুথ উইং কমিটি। তিনি মালয়েশিয়ার পরিকল্পনা ব্যবস্থা, নগর ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের পক্ষে সংগঠনের এক্সিকিউটিভ বোর্ডের সদস্যবৃন্দ এবং সিনিয়র পরিকল্পনাবিদগণ আলোচনায় অংশগ্রহণ