
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রোববার (১৪ জুন) থেকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা আবারও পাঠদানে ফিরেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদরাসাগুলোতে সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পাঠদান শুরু হয়েছে। মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে গত ২৪ মে থেকে এসব মাদরাসায় ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি ১১ জুন পর্যন্ত চলার পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে মাদরাসাগুলোতে আবারও নিয়মিত পাঠদান শুরু হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি














