খ্যাতির আলো থেকে কাঠগড়ায়, ববি দেওলের নতুন পরীক্ষা

কয়েক বছর আগেও ববি দেওলের অভিনয়-জীবন নিয়ে আলোচনা হতো অতীত স্মৃতির প্রসঙ্গে। তবে সময় বদলেছে। ‘আশ্রম’ সিরিজ দিয়ে নতুনভাবে দর্শকের নজরে আসা এই অভিনেতা ‘অ্যানিম্যাল’-এ স্বল্প উপস্থিতিতেই এমন প্রভাব ফেলেছিলেন যে, মুক্তির পর দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এখন বলিউডে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে নতুন এক পরিচয়–ঝুঁকি নিতে জানেন, চরিত্রের জন্য নিজেকে ভেঙে গড়তে জানেন। সেই ধারাবাহিকতায় এবার আসছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বান্দর’ (মানকি ইন অ্যা ক্যাজ) ছবিটি মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। গত বছর ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সমালোচকদের একটি অংশ ছবিটিকে অনুরাগ কাশ্যপের সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র, সাহসী ও আলোচনা সৃষ্টিকারী

হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত ও খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল ও শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে প্লাটফর্মটি। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা হবে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়। তিনি বলেন, ওসমান হাদি হত্যার বিচার

‘ও যতদিন চাইবে, ততদিন খেলবে’, মেসিকে নিয়ে স্কালোনি

লিওনেল মেসির শোকেসে ট্রফির সংখ্যা কত, তা হয়তো খোদ আর্জেন্টাইন মহাতারকাকেও গুনে দেখতে হবে। বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। তবে ক্লাবের তুলনায় জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মেসির ট্রফির সংখ্যা কম বলে অবাক হয়েছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ২০১৮ সালে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর দলের চেহারাই বদলে দিয়েছেন স্কালোনি। তার অধীনেই এসেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। কোচ ও খেলোয়াড় হিসেবে এই দুই ডুয়েটের ঝুলিতে এখন সমান চারটি করে আন্তর্জাতিক ট্রফি। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ‘ডায়রিও ওলে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘আমি

নৌবাহিনীর বহরে যুক্ত হলো ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। বৃহস্পতিবার (৪ জুন) নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রেনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম দেশের জাহাজ নির্মাণ শিল্পে সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৌবাহিনী প্রধান আরও বলেন, নৌবাহিনীর তত্ত্বাবধানে শিপইয়ার্ডের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে দেশীয় শিপইয়ার্ডে আরও বড় আকারের স্টিল জাহাজ ও যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যেও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ৪৫ মিটার দীর্ঘ এবং ৭০

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ব‍্যপারে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গেও কথা বলতে পারেন বলে জানা যায়। উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘে সাইপ্রাসকে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এর সভাপতিত্ব এবং অধিবেশনের কার্যক্রম পরিচালনা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার যে খবর ছড়িয়েছে তা অসত্য বলে দাবি করেছেন বিমান ও

দেশে বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা

আবহাওয়া নিয়ে তথ্য দিয়েছে অধিদফতর। এতে বলা হয়েছে দেশে আগামী ৫ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের

ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচনধরা লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরের একটি আবাসিক ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭২) নামে এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত ৭ থেকে ৮ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানা থেকে মরদেহটি উদ্ধার করে। চাঞ্চল্যকর বিষয় হলো, পুরো বাসায় ওই বৃদ্ধা ও তার মেয়ে একাই থাকতেন। কিন্তু মা মারা যাওয়ার পরও মেয়ে টের পাননি এবং ওই কক্ষটিতেও দীর্ঘদিন কেউ প্রবেশ করেনি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর সেকশন-৬ এর সি ব্লকের ১২ নম্বর রোডের ৮ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে এই মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ মিরকাদিম মিনি স্টেডিয়ামে টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর মিনি স্টেডিয়ামে আজ ২৩ই জানুয়ারী সকাল ১০ টায় শুক্রবার ১০ম ক্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারী টি-টুয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন শুরু অনুষ্ঠিত হয়েছে। এ-সময় উদ্বোধন হিসেবে প্রধান অতিথি উপস্থিতি ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার ও সদর মিরকাদিম প্রশাসক জনাব মাসুদুর রহমান ও মিরকাদিম পৌরসভার বিএনপি সভাপতি জনাব আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার বিসিবি গাজী সোহেল ও মিরকাদিমের গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের সভাপতি জনাব মিজানুর রহমান মিজান। এছাড়াও মিনি স্টেডিয়ামে উপস্থিতি ছিলেন, মুন্সিগঞ্জ জেলা ক্রিকেট এসোসিয়েশন সহ-সভাপতি ও মিরকাদিম পৌর মিনি স্টেডিয়ামের মাঠ

সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়

সন্ধ্যার মধ্যে দেশের ছয় জেলায় ৮০ কিলোমটিার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া অন্য জায়গায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ছয় জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে

বসুন্ধরা সিটির ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলের ৭ম তলা থেকে পড়ে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (২৭ মে) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেন। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। কৈশন্যু মারমা বলেন, আজ বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে এক যুবক শপিংমলের ৭ম তলা থেকে নিচে পড়ে যান। পরে তাকে শপিংমলের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিহত ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলের