ঈদের দিন ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, তেহরানের পাল্টা জবাব

ঈদের আনন্দের আবহেই মধ্যপ্রাচ্যে আবার বড় ধরনের সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ‘হুমকি সৃষ্টি করা’ ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার (২৭ মে) সেন্টকম জানিয়েছে, বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেখান থেকে পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল একটি

প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক। এদিন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সম্প্রতি

কালশী বস্তিতে আগুন: পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ শুরু

রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাধ বস্তি থেকে আগুনে পোড়া মারামাল সরানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই পোড়া টিনসহ বিভিন্ন সরঞ্জাম সরাতে দেখা গেছে বস্তিবাসীদের। পোড়া টিন ভাঙারি দোকানে বিক্রি করা হচ্ছে। এসব টিন সংগ্রহ করতে বিভিন্ন দোকান থেকে এসেছে একাধিক ভ্যান, অটোভ্যান ও মিনি ট্রাক। মোহাম্মদ সবুজ নামের একজন জানান, গতকালের আগুনে তার ১১টি ঘর পুড়েছে। ক্ষতি পুষিয়ে নিতে পোড়া টিনগুলো বিক্রি করে দিচ্ছেন। এতে সামান্য কিছু টাকা পাওয়া যাবে বলে জানান তিনি। মোতালেব নামের আরেকজন জানান, বস্তিতে তার একটা ভাঙারি দোকান, গোডাউন ও তিনটি ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর এক কাপড়ে পরিবারসহ বের হয়ে আসতে

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোর জোরালো সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়‌কে ২২ কি‌লো‌মিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে মহাসড়কের রাবনা পর্যন্ত যানবাহনের থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যানবাহনের এরকম চিত্র দেখা গেছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে। রাত থেকেই মহাসড়কের গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতু পূর্ব পাড় পর্যন্ত যানবাহনের

ঈদের আগেই টাকা নেই এটিএম বুথে

প্রতিবছরের মতো এবারও ঈদের বন্ধে এটিএম বুথসহ অনলাইন মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বন্ধ শুরুর আগেই এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। এদিকে, অনেক ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন বন্ধ বা সীমিত রাখা হয়েছে। এ অবস্থায় গতকাল সোমবার থেকে টানা সাত দিনের বন্ধে টাকা পাওয়া নিয়ে শঙ্কা বেড়েছে। ব্যাংকাররা জানান, ছাপানো টাকার চাহিদা সবচেয়ে বাড়ে কোরবানি ঈদের আগে। এ সময় পশু কেনাসহ বিভিন্ন খরচ মেটাতে ব্যাংকগুলোতে ভিড় বাড়ে। ব্যাংকগুলোও তখন কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাবের বিপরীতে বেশি টাকা উত্তোলন করে। ব্যাংকে দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে টাকা তোলার জন্য এখন সবচেয়ে বড় ভরসার

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

আজ মঙ্গলবার পবিত্র হজের দিন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দ ওয়ান নি’মাতা লাকা ওয়ালমুল্ক, লা শারিকা লাকা’ মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফার পাহাড়ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাসমুখর ও প্রকম্পিত এখন। সুউচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতি অনুক্ষণ। ‘আমি হাজির। হে আল্লাহ! আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সাম্রাজ্য তোমারই। তোমার কোনো শরিক নেই।’ বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। আজ প্রভাত থেকে আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন

মেসিকে নিয়ে স্বস্তির খবর দিলো মায়ামি

সোমবার (২৫ মে) ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানায়, ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের পর করা পরীক্ষায় মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কোনো বড় ধরনের ক্ষতি ধরা পড়েনি। সেখানে মূলত পেশির অতিরিক্ত চাপ ও ক্লান্তির লক্ষণ পাওয়া গেছে। এর আগে ওই ম্যাচে ৬-৪ ব্যবধানে জয়ের সময় ৭৩তম মিনিটে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করেন মেসি। এরপর মাঠ ছেড়ে সরাসরি লকার রুমে চলে যান তিনি, যা নিয়ে তৈরি হয় উদ্বেগ। ক্লাবটি আরও জানায়, মেসির মাঠে ফেরার নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। তার পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পরীক্ষায়

নেছারাবাদে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

পিরোজপুরের নেছারাবাদে ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল ইসলাম মনজুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালিত হয়েছে। তিনি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আহমেদ সোহেল মনজুর সুমনের পিতা। সোমবার (২৫ মে) সন্ধ্যায় স্বরূপকাঠি পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

বৃহস্পতিবার সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজারের সি-সেইফ লাইফগার্ড সেবা পরিচালনাকারী সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) এর সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালার সংশোধন অত্যন্ত জরুরি। পাশাপাশি কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে কক্সবাজার ও পটুয়াখালীর জেলা প্রশাসকদের দ্রুত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত পর্যটন পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে