মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল পৌনে তিনটার দিতে তাকে বহকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়শিয়ার উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকতা ও ব্যক্তিগত কর্মকর্তারা। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: সংলাপে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে শাহবাজ শরিফ ও আসিম মুনির

মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের অবসান ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে গত সপ্তাহে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) বাস্তবায়নে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু হয়েছে। আজ রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হতে যাওয়া কারিগরি পর্যায়ের উচ্চপর্যায়ের শান্তি সংলাপে যোগ দিতে আজ ভোরে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঐতিহাসিক এই শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আজ সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ প্রতিনিধিরা বৈঠকে বসছেন। দীর্ঘ প্রায় ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ এবং অবরোধের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির চালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির চালক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ দুর্ঘটনার পর সিএনজি শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন (ইনসেটে নিহত সোহেল মিয়া)। ছবি: সংগৃহীত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রোববার ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো ভোরে জীবিকার তাগিদে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে মহাসড়কের

‘মৃত্যুর পরও আব্বার পাশেই থাকতে চাই’, আবেগঘন ববিতা

অভিনেত্রী ববিতার জীবনে তাঁর বাবার ভূমিকা অনেক। ববিতা নিজেই মনে করেন, বাবার আদর্শে বেড়ে উঠেছেন তিনি। আজ বিশ্ব বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিকাতর হয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন বাবাকে নিয়ে নিজের আবেগের কথা। আমার জীবনজুড়ে জড়িয়ে আছেন আমার আব্বা। সবাই বলেন, আমি নাকি আব্বার আদর্শে বেড়ে উঠেছি। কিন্তু সত্যিই কি আমি আব্বার আদর্শে বেড়ে উঠতে পেরেছি, এটা আমার নিজের কাছে নিজেরই প্রশ্ন। আমার বিয়ের মাত্র চার মাস পর আমার আব্বা এ এস এম নিজামউদ্দিন ইন্তেকাল করেন। তাই মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম তখন। বাবাকে ঘিরে প্রত্যেক সন্তানেরই অনেক স্মৃতি থাকে। আব্বা সব সময় আমাদের ছয় ভাইবোনকে সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার কথা বলতেন। আমার

আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে বলা হয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে আরও বলা হয়, ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে বলে জানিয়েছেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্যসচিব মো. এম এ হিমেল। শনিবার (২০ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান হিমেল। বিজ্ঞপ্তিটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান

ডায়াবেটিস কি লিভারের অসুখের ঝুঁকি বাড়ায়? যা বলছে গবেষণা

ডায়াবেটিস হলে সতর্ক থাকা জরুরি। কারণ এটি আরও অনেক অসুখ ডেকে আনতে পারে। অনেক সময় সেসব অসুখ নীরবে লুকিয়ে থাকে, যা সহসা ধরা পড়ে না। নতুন এক গবেষণায় দেখা গেছে যে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত অনেকের লিভারের লুকানো ক্ষতিও থাকতে পারে, যা এই বিষয়ে আরও বেশি সচেতনতা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। গবেষকরা বলছেন, হৃৎপিণ্ড, কিডনি এবং চোখের সমস্যার পাশাপাশি লিভারের রোগকেও এখন ডায়াবেটিসের একটি প্রধান জটিলতা হিসেবে বিবেচনা করা উচিত। এই ফলাফলগুলো এসেছে ‘ডায়াফিব-লিভার স্টাডি’ থেকে, যা ‘দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ- সাউথইস্ট এশিয়া’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকরা কী খুঁজে পেয়েছেন এই গবেষণায় ভারতজুড়ে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ৯,২০০

মুহাররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় যে কারণে

ইসলামি বর্ষপঞ্জির অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র মাস হিসেবে গণ্য করা হয় মহিমান্বিত মুহাররমকে। অসংখ্য ফজিলত ও বৈশিষ্ট্যে মণ্ডিত এই মাস মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূলত কয়েকটি বিশেষ কারণে মুহাররমকে আল্লাহর মাস বলা হয়। এই মাসের গুরুত্ব ও ফজিলত নিচে তুলে ধরা হলো: আল্লাহর প্রতি বিশেষ সম্পর্কযুক্ত রাসূলুল্লাহ (সা.) নিজে এই মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবে নামকরণ করেছেন। ইসলামি চিন্তাবিদদের মতে, কোনো কিছুকে মহান আল্লাহর নিজের নামের সাথে জুড়ে দেওয়াটা সেই বিষয়ের সর্বোচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। কারণ আল্লাহ তাআলা তার সৃষ্টিজগতের মধ্যে শুধু বিশেষ ও সম্মানিত জিনিসকেই নিজের দিকে সম্বন্ধিত করেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে

মেসির ছবি এঁকে মুগ্ধতা ছড়ালেন চঞ্চল চৌধুরী

চলছে ফিফা বিশ্বকাপ ফুটবলের নতুন আসর। বিশ্বজুড়েই এখন ফুটবলের আমেজ। সে আমেজে মাতোয়ারা বাংলাদেশিরাও। যদিও বাংলাদেশ এই আয়োজনে এখনো অব্দি অংশ নিতে পারেনি, তবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে জমজমাট এই বাংলা। শোবিজের তারকাও সরব বিশ্বকাপ নিয়ে। ম্যাচের নানা বিষয় নিয়ে কথা বলছেন, প্রিয় খেলোয়াড়ের বন্দনা করছেন। তবে একধাপ এগিয়ে চঞ্চল চৌধুরী এঁকে ফেললেন প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে। শনিবার দুপুরে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মেসির স্কেচ পোস্ট করেছেন চঞ্চল। নিখুঁত সে স্কেচে মেসির চুল, দাড়ি, চোখের সঙ্গে ফুটে উঠেছে হাসিটাও। ছবিটির সঙ্গে ক্যাপশনে ‘আয়নাবাজি’ তারকা লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশী হতেই

ভক্তের মৃত্যুর মামলায় নতুন মোড়, তলব করা হয়েছে আল্লু অর্জুনকে

ভারতের হায়দেরাবাদের একটি আদালতে সশরীরে হাজির হতে নোটিশ পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শোতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আগামী সোমবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হায়দেরাবাদের এক আদালতের কাছে সেই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন জেনেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। জমা পড়া ওই চার্জশিটে আল্লু অর্জুনের পাশাপাশি তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই চার্জশিটের ভিত্তিতেই