২৫ বছর পর খনন শুরু: প্রাণ ফিরছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ‘নয়নের খালে’

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: দীর্ঘ ২৫ বছর পর অবশেষে খনন শুরু হলো মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ ‘নয়নের খাল’-এর। আজ সকাল ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো. কামরুজ্জামান রতন, সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-৩ আসন সৈয়দা নুরমহল আশরাফী, জেলা প্রশাসক (ডিসি) মেনহাজুল আলম, পুলিশ সুপার (এসপি) এ কে এম ইরাদত মানু, জেলা

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি-জনতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। শনিবার (২০ জুন) ভোরে বিএসএফের পুশইনের এই প্রচেষ্টা সীমান্তবাসী ও বিজিবির তীব্র বাধার মুখে ভেস্তে যায়। অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্র নিশ্চিত করেছে, সকালে চৌকা সীমান্ত এলাকা দিয়ে একদল মানুষকে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়।

২০ জুন মুন্সীগঞ্জ যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২০ জুন, ২০২৬ মুন্সীগঞ্জ সদর থানায় এক সফরে যাচ্ছেন। দলীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তাঁর এই সফরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলা ও সদর থানা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরের অংশ হিসেবে তিনি সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। মন্ত্রী ও দলীয় মহাসচিবের এই গুরুত্বপূর্ণ আগমনকে সফল করতে ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

টোয়াব নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ হানিফ জয়ী

ঢাকা, ১৬ জুন ২০২৬: ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন মোহাম্মদ হানিফ। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় এই সংগঠনের নেতৃত্ব নির্ধারণে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন বোর্ডের ঘোষণা অনুযায়ী, সভাপতি পদে মোহাম্মদ হানিফ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ভোট গণনা শেষে রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জয়লাভের পর নবনির্বাচিত সভাপতি ও তার প্যানেলের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সাধারণ ভোটার ও সমর্থকরা। দেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন

টোয়াব নির্বাচন: পর্যটন ভবনে ভোটগ্রহণ আজ

দেশের পর্যটন খাতের অন্যতম শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)’র ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ‘কনশাস রিলায়েন্স ফোরাম’ ২০ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, যার নেতৃত্ব দিচ্ছেন পর্যটন খাতের পরিচিত মুখ মোহাম্মদ হানিফ। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং প্রচারণা জমে উঠেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যেই ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। এরমধ্যে, মো.

বঙ্গোপসাগরে অভিযান, মিয়ানমারে পাচারকালে ১৬২ বস্তা সিমেন্টসহ আটক ১০

চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৬২ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১৪ জুন) কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয় এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার

নজরুল বর্ষ উদযাপন: ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নজরুল বর্ষ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে নজরুলের যে অবদান বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী

বাংলাদেশকে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার ঘোষণা

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, জ্বালানি সংকটের কারণে আমদানি ব্যয় বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদন ও উন্নয়ন ব্যয়ে। বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তহবিল সংগ্রহ করতে হচ্ছে। এর ফলে উন্নয়ন কার্যক্রমে চাপ সৃষ্টি হচ্ছে এবং আগামী বছরগুলোতে তহবিল আরও কমে গে‌লে দ্বিতীয় দফা প্রভাব দেখা দিতে পারে। শনিবার (১৩ জুন) রাজধানীর এক‌টি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক জ্বালানি সমিতির সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান জ্বালানি সংকটের মাত্রা আগের তিনটি বড় তেল সংকটের চেয়েও

বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এলেন তারেক রহমান। সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে। শনিবার (১৩ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সপরিবারে কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমানবন্দরের বাইরে অপেক্ষারত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে অবতরণের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের

৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট পেশ আজ

বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বেলা ৩টায় এ বাজেট উপস্থাপন করা হবে। প্রস্তাবিত বাজেটে সরকারের মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরো শক্তিশালী করা। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসহ মানবসম্পদ উন্নয়ন খাতে