বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের মাজার নিয়ে মন্তব্যের প্রতিবাদে ঢাকা-১৬ এলাকায় বিক্ষোভ মিছিল

হাসান মাহমুদ, ঢাকা: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সম্পর্কে করা মন্তব্যের প্রতিবাদে রাজধানীর মিরপুরের ঢাকা-১৬ আসনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৬ আসনের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা জিয়াউর রহমানের মাজার নিয়ে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, এ ধরনের বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তারা দাবি করেন, জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধ-পরবর্তী রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের অবদান নিয়ে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকা উচিত। বক্তারা আরও বলেন, ইতিহাস ও

রামিসা হত্যা মামলার রায় ঘোষণা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। এর আগে সকালে আসামি সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্নাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। পরে মামলা রায় পড়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। তিনি বলেন, সোহেল রানার স্বীকারোক্তিমূলক

বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি

বৈশ্বিক সংঘাত ও অভ্যন্তরীণ আর্থিক চ্যালেঞ্জের মধ্যে বাড়তে থাকা অর্থনৈতিক চাপ মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার ঢাকায় সফররত এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা এ সহায়তার ঘোষণা দেন। এই অর্থ ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় ব্যয় করা হবে, যার লক্ষ্য হলো যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং সারা দেশে ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা। সফরকালে মাসাতো কান্দা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক সংস্কার এবং বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এডিবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি),

নৌবাহিনীর বহরে যুক্ত হলো ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। বৃহস্পতিবার (৪ জুন) নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রেনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম দেশের জাহাজ নির্মাণ শিল্পে সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৌবাহিনী প্রধান আরও বলেন, নৌবাহিনীর তত্ত্বাবধানে শিপইয়ার্ডের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে দেশীয় শিপইয়ার্ডে আরও বড় আকারের স্টিল জাহাজ ও যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের লক্ষ্যেও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ৪৫ মিটার দীর্ঘ এবং ৭০

দেশে বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা

আবহাওয়া নিয়ে তথ্য দিয়েছে অধিদফতর। এতে বলা হয়েছে দেশে আগামী ৫ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের

প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ-জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক। এদিন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। বিশেষ করে ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সম্প্রতি

রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোর জোরালো সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফার ময়দান

আজ মঙ্গলবার পবিত্র হজের দিন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দ ওয়ান নি’মাতা লাকা ওয়ালমুল্ক, লা শারিকা লাকা’ মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফার পাহাড়ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাসমুখর ও প্রকম্পিত এখন। সুউচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতি অনুক্ষণ। ‘আমি হাজির। হে আল্লাহ! আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সাম্রাজ্য তোমারই। তোমার কোনো শরিক নেই।’ বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। আজ প্রভাত থেকে আরাফার আদিগন্ত মরুপ্রান্তর এক অলৌকিক পুণ্যময় শুভ্রতায় ভরে উঠেছে। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা: পর্যটনমন্ত্রী

বৃহস্পতিবার সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজারের সি-সেইফ লাইফগার্ড সেবা পরিচালনাকারী সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) এর সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী বলেন, পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালার সংশোধন অত্যন্ত জরুরি। পাশাপাশি কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে কক্সবাজার ও পটুয়াখালীর জেলা প্রশাসকদের দ্রুত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত পর্যটন পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে