
শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক ছাড়া শিক্ষার লক্ষ্য অর্জন সম্ভব নয়: ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে একটি পরিবার, একটি স্বপ্ন এবং দেশের ভবিষ্যৎ জড়িয়ে থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদের ওপর বর্তায়। তাই শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলতে হবে। এই সম্পর্কের ভিত্তি মজবুত না হলে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান শিক্ষকদের উদ্দেশে বলেন, আজ যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা সবাই একটি স্বপ্ন নিয়ে এসেছে। এই স্বপ্ন














