যে ৫ কেন্দ্রে মিলবে ভারতীয় টুরিস্ট ভিসা

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে এই টুরিস্ট ভিসা। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কেন্দ্রগুলো হলো— ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মুন্সিগঞ্জ সফর কাল: শ্যুটিং শেষে পদ্মা নদী ভ্রমণের পরিকল্পনা

​ফুটবল উন্মাদনার তথ্যচিত্র নির্মাণে কাল মুন্সিগঞ্জ আসছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত ​নিজস্ব প্রতিবেদক, আমার বিক্রমপুর মুন্সিগঞ্জ | ২৫ জুন ২০২৬ ​বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ ঘিরে গড়ে ওঠা অভূতপূর্ব উন্মাদনা এবং আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি এ দেশের সমর্থকদের অকৃত্রিম ভালোবাসা এবার রূপালী পর্দায় দেখবে বিশ্ব। এই ভালোবাসার গল্প নিজেদের দেশে তুলে ধরতে একটি বিশেষ তথ্যচিত্র নির্মাণ করছে আর্জেন্টিনা। আর সেই তথ্যচিত্রের শ্যুটিংয়ের অংশ হিসেবেই আগামীকাল শুক্রবার (২৬ জুন) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহাসিক শিমুলিয়া ঘাটে আসছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল বিকাল ৪টায় রাষ্ট্রদূত শিমুলিয়া ঘাট এলাকায় এসে পৌঁছাবেন। সেখানে তথ্যচিত্রের শ্যুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি প্রমত্তা পদ্মা নদীতে

ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে, জানালেন ভারতের হাইকমিশনার

বাংলাদে‌শিদের জন্য প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর ভারতের পর্যটন ভিসা চালু হ‌চ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’ হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে’। প্রাথমিকভাবে

করের আওতায় আসছে মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাত

২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাত যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৪ জুন) বিকেলে জাতীয় বাজেট সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান। জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। মহিলা আসন-৩৫ এর সংসদ সদস্য সেলিনা সুলতানা জানতে চান, গত অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সরকারের মোট রাজস্ব আয় কত ছিল এবং নতুন কোনো প্রতিষ্ঠান বা খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কি না। থাকলে সম্ভাব্য খাতগুলোর তালিকা কী। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন। বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। এরপর স্থানীয় সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়। ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ,

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের সাথে মুন্সিগঞ্জ আইনজীবী ফোরামের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা অফিস: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। ২৩ জুন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মোল্লার নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন— * ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ আলম * স্পেশাল পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী * সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফারুক আহমেদ * ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন সরদার * বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন লিংকনসহ সংগঠনের

চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে এবং যুগোপযোগী পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অংশ হিসেবে চীন থেকে ২৪টি অত্যাধুনিক জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের একটি বড় পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বেইজিং সফরকালে এই বৃহৎ সামরিক চুক্তিটি বড় ধরনের গতি পাবে বলে জোরালো আশা করা হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার প্রতিরক্ষা, কৌশলগত অবকাঠামো, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা আশা করছি আগামী আগস্ট মাসের মধ্যেই এই ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফ

রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার শিশু রামিসার মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের অকাল ও নির্মম বিদায়ের পর থেকেই তিনি গভীর মানসিক আঘাতে ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা, বুকে ব্যথা, নিউরোলজিকাল (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। এই অসহায় অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামকে বিষয়টি জানান। বিষয়টি জানার পর দ্রুত মানবিক উদ্যোগ নেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) তাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. রফিক বলেন, তার চিকিৎসার জন্য গঠন করা হবে একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। যেখানে মানসিক রোগ

বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এ প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য দেন। এতে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা ২ দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়। সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়। এরপর দামে আর পরিবর্তন আনা হয়নি। ফলে বুধবার (২৪ জুন) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে এ মূল্যবান ধাতু। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে