সিঙ্গাপুরে আন্তর্জাতিক বডিবিল্ডিং এ বাংলাদেশের মূখ উজ্জল করলো না.গঞ্জের ফতুল্লার সোয়াদ

সিঙ্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ বাংলাদেশের মূখ উজ্জল করলো নারায়ণগঞ্জের ফতুল্লার খন্দকার বাড়ির সন্তান ইহান তাবাসসির সোয়াদ।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ০২ টায় তাইহান সোয়াদ সামাজিক সংগঠন ‘HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF)-এর উদ্যোগে আয়োজিত ‘FIF World Imperial Cup 2026’ আগামী ১৮ অক্টোবর (রবিবার) সিঙ্গাপুরের ‘Festival Arts Theatre, Our Tampines Hub’-এ অনুষ্ঠিত হয়েছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে তাইহান সোয়াদ (Taihan Sowad) মর্যাদাপূর্ণ ‘Mr. Asia’ শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসায় ভূষিত হয়েছেন তাইহান তাবাসসির সোয়াদ।
বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ১. প্রো বডিবিল্ডিং ৯০ কেজি বিভাগে স্বর্ণ পদক 🏅 ২. নভিস বডিবিল্ডিং বিভাগে ব্রোঞ্জ পদক 🏅 ৩. নভিস ক্লাসিক ফিজিক বিভাগে ব্রোঞ্জ পদক 🏅 অর্জন এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরার এই যাত্রায় দেশের ক্রীড়াপ্রেমীরা তাইহান সোয়াদের অভূতপূর্ব সাফল্য ও উজ্জ্বল অর্জন কামনা করছেন। তাঁর এই অংশগ্রহণ বাংলাদেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। তার পরিবারের সাথে কথা বলে জানা যায় আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। তার পরিবারের পক্ষ থেকে এত বড় এ সাফল্য অর্জনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পুরাতন সংবাদ পড়ুন
« জুন ২০২৬ »
সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০