বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন। বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। এরপর স্থানীয় সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়। ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ,

বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। এর আগে দালিয়ানে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এ প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য দেন। এতে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার

মুন্সিগঞ্জের একসময়ের ‘নেপথ্য নায়ক’ আব্দুল হাই গুরুতর অসুস্থ

এক সময় যার ইশারায় চলতো মুন্সিগঞ্জ, সেই দাপুটে নেতা আব্দুল হাই এখন শয্যাশায়ী ​নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ সময় মানুষকে বদলে দেয়, বদলে দেয় জীবনের চাকাও। এক সময় যার একক ইশারায় ও নেতৃত্বে (নেতিতে) চলতো পুরো মুন্সিগঞ্জ জেলা, সেই দাপুটে ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল হাই এখন মারাত্মকভাবে অসুস্থ। বার্ধক্যজনিত নানা জটিলতা ও গুরুতর শারীরিক অসুস্থতায় বর্তমানে তিনি শয্যাশায়ী। মুন্সিগঞ্জ রাজনীতির এক সময়ের এই ‘ভাগ্যবিধাতা’র এমন করুণ পরিস্থিতিতে জেলার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে উদ্বেগের ছায়া। ​মুন্সিগঞ্জ ও আব্দুল হাই: এক অবিচ্ছেদ্য অধ্যায় ​মুন্সিগঞ্জের রাজনীতির ইতিহাসে আব্দুল হাই একটি সুপরিচিত ও প্রভাবশালী নাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর

মালয়েশিয়ান ঐতিহ্যবাহী সাজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশীয় ঐতিহ্যবাহী সাজে জমকালো সংবর্ধনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ​বিশেষ প্রতিনিধি, কুয়ালালামপুর (মালয়েশিয়া) | ২৪ জুন, ২০২৬ ​দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে গিয়ে মালয়েশিয়ান ঐতিহ্যবাহী পোশাকে ভিন্ন এক লুকে ধরা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক জমকালো রাষ্ট্রীয় নৈশভোজে তাকে মালয়েশীয় ঐতিহ্যবাহী রাজকীয় পোশাকে দেখা যায়, যা দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনে এক নতুন মাত্রা যোগ করেছে। ​ঐতিহ্যবাহী ‘ baju melayu ’-তে সজ্জিত প্রধানমন্ত্রী ​নৈশভোজের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের সংস্কৃতির অন্যতম প্রতীক এবং ঐতিহ্যবাহী পোশাক ‘ baju melayu ‘ ( baju melayu ) এবং রেশমি কাপড়ের বিশেষ কোমরবন্ধনী ‘

দেশে ফিরেছেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৬৩ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার হজ অফিসের একজন কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করে। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৬৪টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির অধীনে ৫৯ হাজার ৪৬৪ জন হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। এ বছর হজের মৌসুমে সৌদি আরবে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারীসহ মোট ৫৪

বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি কর্মীদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর বিষয়টিও মালয়েশিয়ার কাছে তুলে ধরেছেন তিনি। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার পুনরায় চালুর অনুরোধ জানিয়েছি। আমরা একমত হয়েছি যে, কর্মী নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং শ্রমিকদের খরচ হ্রাস পায়।’ নিজের

বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তীতে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের বৈধকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের কৃষিপণ্যের জন্য মালয়েশিয়ার বাজার সম্প্রসারণ, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ একান্ত বৈঠক

মালয়েশিয়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর দুই নেতার একান্ত আলোচনা শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল পৌনে তিনটার দিতে তাকে বহকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়শিয়ার উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকতা ও ব্যক্তিগত কর্মকর্তারা। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই

মির্জা ফখরুলের হাতে জুলাই শহীদ শাহরিকের জীবনীগ্রন্থ ‘চব্বিশের সেই তরুণ’

মির্জা ফখরুলের হাতে জুলাই শহীদ শাহরিকের জীবনীগ্রন্থ ‘চব্বিশের সেই তরুণ’ ​মুন্সিগঞ্জ প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদ শাহরিক চৌধুরীর স্মৃতি ও ত্যাগকে ধরে রাখতে প্রকাশিত জীবনীভিত্তিক গ্রন্থ ‘চব্বিশের সেই তরুণ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেওয়া হয়েছে। ​মুন্সিগঞ্জ সফরকালে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্যের সাথে সাক্ষাৎ করে বইটি হস্তান্তর করেন শহীদ শাহরিকের বাবা আনিস চৌধুরী। ​সফরের বিশেষ আমন্ত্রণে সাক্ষাৎ ​দলীয় সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জ সফরে এলে তাঁর পক্ষ থেকে শহীদ শাহরিকের পরিবারকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। মহাসচিবের এই আমন্ত্রণে সাড়া দিয়ে সফরস্থলে উপস্থিত হন শহীদের বাবা আনিস চৌধুরী।