
কঠিন, তবে অসম্ভব নয়—বিশ্বকাপ নিয়ে স্কালোনির বার্তা
আরেকটি বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ কাতারের সোনালি স্মৃতি এখনও তাজা, সঙ্গে আছে পরপর দুটি কোপা আমেরিকা জয়ের আত্মবিশ্বাস। তবে শিরোপা ধরে রাখার পথ যে সহজ নয়, সেটি ভালোভাবেই জানেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপের এক মাসেরও কম সময় আগে কনমেবলকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা কোচ তাই বললেন, কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের জন্য এরই মধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছে আর্জেন্টিনা। এখন অপেক্ষা স্কালোনির চূড়ান্ত ২৬ জনের দলের। সেই দল নিয়ে আবার বিশ্বমঞ্চে নামার আগে আর্জেন্টিনা কোচ জানালেন, তার দল এবারও সর্বোচ্চ লক্ষ্য নিয়েই যাবে। স্কালোনি বলেছেন, ‘বিশ্বকাপ খুব






