স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের মানুষের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে রাজধানীসহ বড় শহরকেন্দ্রীক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসার জন্য গ্রামের মানুষকে আর শহরমুখী হতে হবে না। জেলা ও উপজেলা পর্যায়েই আধুনিক চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এতে একদিকে মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত

বাড়লো সোনার দাম

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি

ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি

ব্যাংক থেকে ব্যাংকে অর্থ লেনদেনের ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, এনপিএসবি (NPSB) প্ল্যাটফর্মে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সংক্রান্ত সীমা নির্ধারণ করা হয়েছে। এতে আরও বলা হয়, আগের সার্কুলারের সব ধরনের ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে এনপিএসবির আওতায় শুধুমাত্র বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদ পেরিয়ে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাতে গোপনে কৌশলগত অবস্থান নেয়। ভোরে প্রযুক্তিগত পর্যবেক্ষণে নাফ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকি (Shimada Tomaki)-এর নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)-এর প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি (MRT) লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকা (JICA)-এর অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে জাপানের

বেরোবির ৪ শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক বিজ্ঞান অনুষদের চারজন মেধাবী নারী শিক্ষার্থীকে এককালীন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় এবং কে. মুশতাক অ্যান্ড হাসনা ইলাহি ফাউন্ডেশন, রংপুর-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন ড. কে. মুশতাক ইলাহি। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কোনাখালী কুলসুম নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী কুলসুম নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে চকরিয়ার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ আল যোবায়ের চৌধুরী (মানিক)-কে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। তিনি মরহুম অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরী (সাবেক সংসদ সদস্য) এবং মরহুমা কুলসুম নাহার চৌধুরীর সুযোগ্য সন্তান। এছাড়া বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোছাইন সহ-সভাপতি নির্বাচিত হন।

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রকল্পটি একাধিক জেলার প্রশাসনিক সীমার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছিল। এ পরিস্থিতি

জুলাইয়ের প্রথম প্রহরে জাবিতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাইয়ের প্রথম প্রহরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জুলাই মানেই ঐক্য। অনৈক্য, বিভ্রান্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে এটি একটি নতুন জাতীয় চেতনার নাম। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণআন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।” তিনি সবাইকে বিভাজন ও ষড়যন্ত্রের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম,

নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের

সুবর্ণচরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টি হয়। মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য শশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভোর ৪টার দিকে উপজেলা মডেল মসজিদে নামাজ পড়াতে আসতেছিলেন। যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল