বেগমগঞ্জে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মাহিন উদ্দিন বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সকাল ৭টার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী ধারা অব্যাহত রেখেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাবাদে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় এই পতন দেখা গেছে। খবর আলজাজিরার। বুধবারের শুরুর দিকের লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬.৭১ ডলারে দাঁড়ায়। এর আগে মঙ্গলবারও ব্রেন্ট ক্রুড প্রায় ১ শতাংশ দর হারিয়ে মার্চের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়বে, এমন প্রত্যাশা থেকেই দাম কমার প্রবণতা তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি

মুন্সিগঞ্জ সদরের জনপ্রিয় ইউএনও মাসুদুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের জোরালো আবেদন

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমানের আকস্মিক বদলির আদেশে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ। একজন অত্যন্ত সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তার এমন হঠাৎ বিদায় মেনে নিতে পারছেন না মিরকাদিম পৌরবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণ। অনতিবিলম্বে এই ‘জনবান্ধব’ কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। ​একের পর এক উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ​স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, মো. মাসুদুর রহমান মুন্সিগঞ্জ সদর ও মিরকাদিম পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থবির হয়ে পড়া পৌর এলাকায় আমূল পরিবর্তন আসতে শুরু করে। একের পর

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা: শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও দোয়া ঢাকা,[২৩ জুন ২০২৬] বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। আজ এক সংক্ষিপ্ত সফরের মধ্য দিয়ে তিনি প্রয়াত এই দুই শীর্ষ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর অন্যতম প্রথম আনুষ্ঠানিক ও শ্রদ্ধাপূর্ণ কর্মসূচি। শীর্ষ নেতৃত্বের উপস্থিতি কবর

এশিয়ার বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার: বর্ষায় প্রকৃতির মোহময় হাতছানি

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। ঝালকাঠী জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার (Floating Guava Market)। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভিমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই, আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। সকাল ১১ টার পর পেয়ারা বাজারের ভীড় কমতে থাকে তাই ১১ টার আগে বাজারে যাওয়াই সবচেয়ে ভাল। এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রুপ উপভোগ করতে পারেন। খালের

বিপৎসীমার দ্বারপ্রান্তে তিস্তা, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানির অতিরিক্ত চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে। পানির উচ্চতা বাড়তে থাকায় তিস্তা পাড়ের বাসিন্দারা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন। পানি আরও

বকেয়া কর আদায়ে মিরকাদিম পৌরসভায় ক্রোকি অভিযান অব্যাহত

বকেয়া কর আদায়ে মিরকাদিম পৌরসভায় ক্রোকি অভিযান, নগদ ৭০ হাজার টাকা উদ্ধার মুন্সীগঞ্জ প্রতিবেদক: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় দীর্ঘদিনের বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে বিশেষ ক্রোকি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৩টায় পৌরসভার রিকাবী বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ​মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার ও মিরকাদিম পৌরসভার পৌর প্রশাসক জনাব মো. মাসুদুর রহমান-এর নির্দেশক্রমে এই ক্রোকি অভিযান পরিচালিত হয়। ​অভিযানটির নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: আহসান হাবিব। ​অভিযান চলাকালীন সময়ে রিকাবী বাজারের বিভিন্ন হোল্ডিং থেকে বকেয়া পৌর কর বাবদ নগদ ৭০ হাজার টাকা

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার

বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিশ্বকাপের মৌসুমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিয়ালকোটে তৈরি ১ হাজারটি ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার (২১ জুন) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বলগুলো হস্তান্তর করেন। পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা ও যুব উন্নয়নের প্রসারে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’র অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিবৃতিতে বলা হয়, বৈঠককালে হাইকমিশনার এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন) বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে হাইকমিশনার পাকিস্তানের শিয়ালকোটে প্রস্তুতকৃত উচ্চমানের

এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন-এর ৩১তম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন

হাসান মাহমুদ: ২০শে জুন ২০২৬, শনিবার, বিকাল ৪ ঘটিকায় জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-২ এর বেস্ট ক্লাব অ্যাওয়ার্ড প্রাপ্ত ‘এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউন’-এর ৩১তম পালাবদল (Changeover) অনুষ্ঠান। সংগঠনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি: অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় জাতীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন: এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (NVP) ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর (NSD) ডিস্ট্রিক্ট গভর্নর-২ (DG-2) এবং ডিস্ট্রিক্ট গভর্নর-৭ (DG-7), PDG-1 সিসিএসি (CCAC) ন্যাশনাল প্রোগ্রাম চীফ কো-অর্ডিনেটর