বিশ্বকাপের হাজারতম ম্যাচের প্রথমার্ধে ২ গোলে এগিয়ে জাপান

ঐতিহাসিক মাইলফলকের ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়ে খেলেছে জাপান। তিউনিসিয়ার জালে দুই গোল দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করেছে দলটি। রোববার (২১ জুন) মেক্সিকোর মন্টেরো স্টেডিয়ামে দাইচি কামাদা ও আয়াসে উয়েদার করা গোলে ২–০ লিড নিয়ে ফেলেছে জাপান। ম্যাচের শুরুতে মাত্র ৪ মিনিটেই গোলের দেখা পান এশিয়ান পরাশক্তি জাপান। দাইচি কামাদা খুব কাছ থেকে বাম পায়ের শটে গোল করেন, আর তাকে অ্যাসিস্ট করেন কেইতো নাকামুরা। প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোল আসে ম্যাচের ৩১ মিনিটে তিউনিসিয়ার ভুলে। আয়াসে উয়েদা দুর্দান্ত এক শটে গোল করেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল পাঠান নিচের বাঁ কোণে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে তাকে অ্যাসিস্ট

আবারও ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরানকে, ক্ষুব্ধ কোচ

নিউজিল্যান্ডের বিপক্ষে ২–২ ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইরান। খেলা শেষেই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হয় মেক্সিকোর তিজুয়ানায় চলমান তাদের বেস ক্যাম্পে। অথচ ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে হবে। এক দেশ থেকে গিয়ে খেলায় নিজেদের প্রস্তুতিতে ঘাটতি এবং অন্যদের চেয়ে ভিন্ন আচরণ পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের কোচ আমির গালেনোই। আজ (রোববার) দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ‘জি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরান ও বেলজিয়াম মুখোমুখি হবে। এই ম্যাচেও যথারীতি খেলা শেষেই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে মধ্যপ্রাচ্যের দেশটিকে। অথচ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান দলের ভ্রমণ পরিকল্পনা নিয়ে পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে এবং কিছু বিধি–নিষেধ শিথিল করার বিষয়েও আলোচনা চলছে।

সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা

হিউস্টনে আক্রমণাত্মক ফুটবলের এক অনবদ্য প্রদর্শনী উপহার দিয়ে সুইডেনকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে গেছে অরেঞ্জ বাহিনী, আর শেষ ষোলোয় ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল তারা। ম্যাচের শুরু থেকেই সুইডেনের ওপর চাপ সৃষ্টি করে নেদারল্যান্ডস। সেই চাপের ফলও আসে দ্রুত। প্রথম ১৭ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান ব্রব্বেই। তার দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ডাচরা। তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সুইডেন। ইসাক ল্যাগারবিয়েলকের একটি হেড থেকে গোল এলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। বিরতির আগে কয়েকটি আক্রমণেও নেদারল্যান্ডসকে চাপে ফেলেছিল

‘ক্লোজডোর’ অনুশীলনের পর আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির রেকর্ডময় হ্যাটট্রিকে ৩–০ ব্যবধানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (সোমবার) তারা গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ম্যাচটির আগে শেষ অনুশীলন ‘ক্লোজডোর’ রেখেছিলেন লিওনেল স্কালোনি। এরপর মিলেছে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত! ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল গঞ্জালো মন্টিয়েলের ফিটনেসের দিকে। তিনি সতীর্থদের সঙ্গে সমানতালে অনুশীলন করেছেন, তবুও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকতে পারেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার। মন্টিয়েলের চোটজনিত অস্বস্তি দূর হওয়ায় স্কালোনির দুশ্চিন্তা কিছুটা কেটেছে। তবে সতর্কতা হিসেবে ধারণা করা হচ্ছে, তার জায়গায় অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলবেন

এখনও সেই আমুদে রোনালদিনহো

ইউএস ওপেনের ভেন্যুতে ফিফা বিশ্বকাপে নিউইয়র্কের ফ্যান জোন। সেখানে আজ (রোববার) বিকেলে ব্রাজিলিয়ান সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোর সংবাদ সম্মেলন। বিশ্বকাপে নানা ব্যস্ততার মাঝেও একশো’র বেশি সাংবাদিক হাজির।  সংবাদ সম্মেলনের শুরুতে রোনালদিনহো তার স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে সবাইকে হাত নাড়ালেন। এরপর সাংবাদিকরা দুই পাশ থেকে ‘দিনহো, দিনহো’ বলে ডাকছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করা কর্মকর্তা কাকে রেখে কাকে প্রশ্ন করতে দেবেন সেই সিদ্ধান্ত নিতে গলদঘর্ম।  কোনো সাংবাদিক প্রশ্ন করলেন ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে, কেউ আবার বিশ্বকাপের ফেভারিটও জানতে চেয়েছেন। প্রতিটি প্রশ্ন যত কঠিনই হোক, উত্তর দিয়েছেন খুবই হাসিমুখে। সব উত্তরই দিয়েছেন পর্তুগিজ ভাষায়। সাংবাদিকদের কেউ ইংরেজিতে প্রশ্ন করলেও দোভাষীর মাধ্যমে সেটা পর্তুগিজ বুঝে

বিশ্বকাপে সর্বোচ্চ শট ঠেকানোর রেকর্ড রুমের, ইতিহাস গড়ল কুরাসাও

প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে জার্মানির কাছে ৭–১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল কুরাসাও। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮১ নম্বরে থাকা দলটি আজ (রোববার) ৩০ নম্বর দল ইকুয়েডরকে রুখে দিয়েছে। গোলশূন্য ড্র হওয়া এই ম্যাচের নায়ক অবশ্য কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে তিনি সর্বোচ্চ ১৫ শট ঠেকিয়ে রেকর্ড গড়েছেন। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই পরাশক্তিকেই হারিয়ে এসেছিল। এমনকি বাছাই শেষে তারা (দ্বিতীয়) ছিল সেলেসাওদের উপরে, তাদের সামনে ছিল কেবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। সেই ইকুয়েডর এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্টের কাছে ১–০ ব্যবধানে হেরে। এবার কুরাসাও তাদের গোলশূন্য ড্রয়ে আটকে দিলো। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে এক পয়েন্ট

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে তথ্যটি নিশ্চিত করেছেন। কয়েক মাস ধরেই কাসেমিরোর ইন্টার মিয়ামিতে যাওয়ার গুঞ্জন চলছিলো। তবে চলমান বিশ্বকাপের সময়ই খেলোয়াড় এবং ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয় এবং এলএ গ্যালাক্সির সঙ্গে ‘ডিসকভারি রাইটস’ সংক্রান্ত জটিলতাও সমাধান হয়। রিপোর্ট অনুযায়ী, মেসির সঙ্গে একই দলে খেলার ইচ্ছাই কাসেমিরোর এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। এলএ গ্যালাক্সির অধিকারসংক্রান্ত আইনি জটিলতা থাকলেও শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে চুক্তিটি সম্পন্ন হয়েছে। এর ফলে আগামী মৌসুমে ইন্টার মিয়ামির মিডফিল্ডে বড় এক সংযোজন পাচ্ছে দলটি। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পর এবার একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন

ভাগ্য ভালো ১–১ সমতায় ছিল, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত : দানিলো

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে দর্শকদের পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবলাররাও হতাশা প্রকাশ করেছেন। ব্রাজিল দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার দানিলো। তার মতে এই ম্যাচে ড্র নিয়ে বের হতে পারাটা ভাগ্যের বিষয়। কেননা আরো বড় ব্যবধানে হারতে পারতো ব্রাজিল। দলের পারফরম্যান্স নিয়ে ম্যাচ শেষে এই ফ্লামেঙ্গো ফুটবলার বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে আমাদের ভেতর উদ্বেগ কাজ করছিল। আমাদের দ্রুতই এটার সমাধান খুঁজে বের করতে হতো। বিশ্বকাপের মতো এইরকম প্রতিযোগিতায় আমরা যদি এমন বাজে খেলি যেমনটা প্রথমার্ধে খেলেছি সেটার চড়া মূল্য দিতে হবে। আমাদের ভাগ্য ভাল ছিল এজন্য প্রথমার্ধ ১-১ অবস্থায় ছিল। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আমাদের আরো দ্রুত

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ উপস্থিত ছিলেন।

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারালো বাংলাদেশ

ইউরোপের মাটিতে ইউরোপেরই কোনো দলের বিপক্ষে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচে সান মারিনোকে হারিয়ে রূপকথার এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, যার জোড়া গোলের ওপর ভর করে মাঠ ছাড়ে থমাস ডুলির শিষ্যরা। সান মারিনোর হয়ে একমাত্র গোলটি শোধ করেন নিকোলাস জাকোপেত্তি। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ডাগআউটে অভিষেক হলো জার্মান কোচ থমাস ডুলির। তিনি শুরুর একাদশে সমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদদের বসিয়ে রাখলেও