
‘ও যতদিন চাইবে, ততদিন খেলবে’, মেসিকে নিয়ে স্কালোনি
লিওনেল মেসির শোকেসে ট্রফির সংখ্যা কত, তা হয়তো খোদ আর্জেন্টাইন মহাতারকাকেও গুনে দেখতে হবে। বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। তবে ক্লাবের তুলনায় জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মেসির ট্রফির সংখ্যা কম বলে অবাক হয়েছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ২০১৮ সালে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর দলের চেহারাই বদলে দিয়েছেন স্কালোনি। তার অধীনেই এসেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা। কোচ ও খেলোয়াড় হিসেবে এই দুই ডুয়েটের ঝুলিতে এখন সমান চারটি করে আন্তর্জাতিক ট্রফি। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ‘ডায়রিও ওলে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘আমি










